Dhaka ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মানিকগঞ্জে দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাগেশ্বরীতে চরম ঝুঁকিতে আয়নালেরঘাট সড়কের কালভার্ট যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

​নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মো:মনিরুজ্জামান: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা-আয়নালেরঘাট সড়কের একটি কালভার্ট এখন স্থানীয় এলাকাবাসীর জন্য চরম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় কালভার্টটির গোড়ার মাটি ধসে গিয়ে এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কালভার্টটির নিচের মাটি সরে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলেও চরম ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করছেন। ভুক্তভোগী জনগণের মনে এখন একটাই প্রশ্ন— “কতদিনে শেষ হবে এই দুর্ভোগ?

আরও পড়ুনঃ  বিশ্ব স্টোক দিবস আজ, সচেতনতাই পারে বাঁচাতে জীবন

​সামনেই বর্ষা মৌসুম। স্থানীয়রা আশঙ্কা করছেন, এখনই যদি কালভার্টটি সংস্কারের জরুরি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আসন্ন বর্ষায় পানির তোড়ে কালভার্টটি ভেঙে যেকোনো মুহূর্তে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। কোনো বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে— এটাই এখন সাধারণ মানুষের দাবি। জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়ক ও কালভার্টটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
Tag :
জনপ্রিয় পোস্ট

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

নাগেশ্বরীতে চরম ঝুঁকিতে আয়নালেরঘাট সড়কের কালভার্ট যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

আপডেটের সময়: ০৩:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

​নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মো:মনিরুজ্জামান: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা-আয়নালেরঘাট সড়কের একটি কালভার্ট এখন স্থানীয় এলাকাবাসীর জন্য চরম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় কালভার্টটির গোড়ার মাটি ধসে গিয়ে এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কালভার্টটির নিচের মাটি সরে যাওয়ায় যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলেও চরম ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করছেন। ভুক্তভোগী জনগণের মনে এখন একটাই প্রশ্ন— “কতদিনে শেষ হবে এই দুর্ভোগ?

আরও পড়ুনঃ  লালপুরে আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, ব্যাবহারের আগেই বেহাল দশা ​

​সামনেই বর্ষা মৌসুম। স্থানীয়রা আশঙ্কা করছেন, এখনই যদি কালভার্টটি সংস্কারের জরুরি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আসন্ন বর্ষায় পানির তোড়ে কালভার্টটি ভেঙে যেকোনো মুহূর্তে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। কোনো বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে— এটাই এখন সাধারণ মানুষের দাবি। জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়ক ও কালভার্টটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১