Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

জীবনের বিনিময়েও ভোট চুরি হতে দিবেন না: সারজিস আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫০ সময় দেখুন

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে, তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আজ সোমবার বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন কোনো নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী

তিনি দাবি করেন, ১২ তারিখের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি ইনসাফ প্রতিষ্ঠা ও মুক্তির লড়াই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই লড়াইয়ে তারা শেষ পর্যন্ত বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে সারজিস আলম অভিযোগ করেন, নির্বাচনের আগে বড় বড় কথা বলা হলেও নির্বাচনের পর এসব নেতাদের খুঁজে পাওয়া যায় না। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, বালুমহাল ও নদীমহাল দখলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে পঞ্চগড়ে সংখ্যালঘুদের মন্দির ও বসতবাড়ি পাহারা দেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু জায়গায় হামলা ও দখলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়ও বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় অবৈধ টমটমের দাপট ও লক্ষ টাকার টোকেন বাণিজ্য

সারজিস আলম বলেন, যারা নিজেদের ভালো মানুষের মুখোশ পরে রাজনীতি করেন, অথচ তৃণমূল পর্যায়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন-পালন করেন, জনগণকে তাদের মুখোশ চিনে নিতে হবে। তিনি দাবি করেন, একটি অভ্যুত্থান দেশকে পুরোপুরি মুক্ত করতে পারেনি, তবে এই নির্বাচনই নব্য স্বৈরাচার থেকে মুক্তির একমাত্র পথ। নিজের বয়স নিয়ে করা সমালোচনার জবাবে সারজিস আলম বলেন, যাদের বয়স বেশি, তাদের অনেকেই সংকটের সময় রাজপথে ছিলেন না। পাঁচ বছরে একবার ভোটের সময় সক্রিয় হওয়া নেতারা জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনে জয়ী হলে রাজনৈতিক প্রতিপক্ষের নির্দোষ নেতাকর্মীরাও সম্মানের সঙ্গে রাজনীতি করার সুযোগ পাবেন। পঞ্চগড়কে রক্ষা করতে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতির কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, আড়াই মাসে প্রাণ গেল ৬০৫ জনের
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

জীবনের বিনিময়েও ভোট চুরি হতে দিবেন না: সারজিস আলম

আপডেটের সময়: ০৯:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে, তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আজ সোমবার বিকেলে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা গোপন কোনো নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল

তিনি দাবি করেন, ১২ তারিখের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি ইনসাফ প্রতিষ্ঠা ও মুক্তির লড়াই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই লড়াইয়ে তারা শেষ পর্যন্ত বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে সারজিস আলম অভিযোগ করেন, নির্বাচনের আগে বড় বড় কথা বলা হলেও নির্বাচনের পর এসব নেতাদের খুঁজে পাওয়া যায় না। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, বালুমহাল ও নদীমহাল দখলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে পঞ্চগড়ে সংখ্যালঘুদের মন্দির ও বসতবাড়ি পাহারা দেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু জায়গায় হামলা ও দখলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়ও বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ, পাহাড়ের রাজনীতিতে নতুন আলোচনা