Dhaka ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ২ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ধামইরহাটে ১৫১৭১ শিশুকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন আজকের জনবাণীতে সংবাদ প্রকাশের পর ৩ শিক্ষিকাকে শোকজ জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী  জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য আমিনুর চৌধুরী শুভেচ্ছা বিনিময়   কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মাধবী মারমা লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশংকা জনক ভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে- আজ সোমবার (২০ এপ্রিল) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, নার্স, এমটিইপিআই এর কর্মচারী, হাসপাতালের কর্মচারীরা, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, চিলমারী মডেল থানার ওসি নয়ন ও এনজিও প্রতিনিধিরা ।

আরও পড়ুনঃ  লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চিলমারী উপজেলায় ১৪৫ সেন্টারে (সাব ব্লগ) ১৯০৭৭ জনকে টিকাদান স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন কমুনিটি ( সাব ব্লগ ) শিক্ষা প্রতিষ্ঠানে ও এনজিওদের কারিগরি সহযোগিতার মাধ্যমে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

ডাঃ আমিনুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে। শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে তিন সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মুছাপুরে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরন

ডাঃ রায়হান জানান, “হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।”

আরও পড়ুনঃ  আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।

এমটিইপিআই কর্মকর্তা নাজমুল জানান, টিকাদান কার্যক্রম চলাকালে কোনো ধরনের জটিলতা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে চিলমারীতে হাম ও রুবেলা প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ২ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশংকা জনক ভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে- আজ সোমবার (২০ এপ্রিল) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান, নার্স, এমটিইপিআই এর কর্মচারী, হাসপাতালের কর্মচারীরা, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, চিলমারী মডেল থানার ওসি নয়ন ও এনজিও প্রতিনিধিরা ।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন,

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চিলমারী উপজেলায় ১৪৫ সেন্টারে (সাব ব্লগ) ১৯০৭৭ জনকে টিকাদান স্বাস্থ্য কমপ্লেক্সে, বিভিন্ন কমুনিটি ( সাব ব্লগ ) শিক্ষা প্রতিষ্ঠানে ও এনজিওদের কারিগরি সহযোগিতার মাধ্যমে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

ডাঃ আমিনুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে। শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে তিন সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

ডাঃ রায়হান জানান, “হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।”

আরও পড়ুনঃ  হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা