Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মাধবী মারমা লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড হাম-রুবেলা মুক্ত জেলা গড়তে দুর্গম পাহাড়ের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে: জেলা প্রশাসক যুদ্ধবিমান ভূপাতিতের খবরে কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মালিক সমিতির ঋণ পেতে আইএমএফের সঙ্গে আলোচনা চলমান : অর্থমন্ত্রী

লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে “হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”। উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

আজ সকালে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা রিসোর্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে লামার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তির গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের নৈতিকতা, বইপড়া ও মানবিকতা গড়ে তুলতে হবে - চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

এবারের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ লোকমান হোসেন এবং জনাব মোঃ রুবেল। তারা উভয়েই আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন নামী ৫-তারকা হোটেলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তাদের এই অভিজ্ঞতা স্থানীয় কর্মীদের আধুনিক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান

উপজেলা প্রশাসন ও আয়োজকদের মতে, লামার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্নত আবাসন ও সেবা নিশ্চিত করা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। কর্মীদের এই দক্ষতা বৃদ্ধির ফলে লামা উপজেলার পর্যটন শিল্পে নতুন প্রাণচাঞ্চল্য আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মাধবী মারমা

লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আপডেটের সময়: ০২:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল, বিষেশ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় পর্যটন শিল্পের মানোন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে “হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”। উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

আজ সকালে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং সরকারের যুগ্মসচিব জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লামা রিসোর্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে লামার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তির গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবারের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ লোকমান হোসেন এবং জনাব মোঃ রুবেল। তারা উভয়েই আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন নামী ৫-তারকা হোটেলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তাদের এই অভিজ্ঞতা স্থানীয় কর্মীদের আধুনিক সেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পায়ের খন্ডিত অংশ উদ্ধার