Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ধামইরহাটে ১৫১৭১ শিশুকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন আজকের জনবাণীতে সংবাদ প্রকাশের পর ৩ শিক্ষিকাকে শোকজ জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী  জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দের সাথে ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য আমিনুর চৌধুরী শুভেচ্ছা বিনিময়   কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পার্বত্য সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী মাধবী মারমা লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২

কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কোম্পানীগঞ্জ, (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী নাসিম শাহ’র বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বরাবর অভিযোগটি দেন তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সমবায় অফিস-সংক্রান্ত একটি জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় সাত মাস আগে জাকির হোসেন কাঞ্চনের কাছ থেকে ১ লাখ টাকা নেন ইউএনও কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ। তবে দীর্ঘ সময় পার হলেও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় টাকা ফেরত চান ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত চাইলে নাসিম শাহ বিভিন্ন সময় দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। গত এক মাসে চারবার সময় নিয়েও টাকা ফেরত না দিয়ে তিনি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় তিনি হুমকি-ধমকি ও অশোভন আচরণও করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নাসিম শাহ’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। তবে একপর্যায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেন। পরে বিষয়টি নিশ্চিত করতে পুনরায় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, অভিযুক্ত নাসিম শাহ বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাকে দ্রুত শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ফিসনেট প্রকল্প এর সহযোগীতায় তালতলী উপজেলায় সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

আপডেটের সময়: ০৫:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কোম্পানীগঞ্জ, (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী নাসিম শাহ’র বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বরাবর অভিযোগটি দেন তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সমবায় অফিস-সংক্রান্ত একটি জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় সাত মাস আগে জাকির হোসেন কাঞ্চনের কাছ থেকে ১ লাখ টাকা নেন ইউএনও কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ। তবে দীর্ঘ সময় পার হলেও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় টাকা ফেরত চান ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত চাইলে নাসিম শাহ বিভিন্ন সময় দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। গত এক মাসে চারবার সময় নিয়েও টাকা ফেরত না দিয়ে তিনি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় তিনি হুমকি-ধমকি ও অশোভন আচরণও করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নাসিম শাহ’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। তবে একপর্যায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেন। পরে বিষয়টি নিশ্চিত করতে পুনরায় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, অভিযুক্ত নাসিম শাহ বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাকে দ্রুত শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন