Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা চক্রের হোতা গ্রেফতার চন্দ্রগঞ্জ উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন? ইপিজেডে ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম বিরুদ্ধে অপপ্রচার মুসল্লিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ​হোসেনপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী হিরা চক্র’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তব্যে মেয়র জানান, দায়িত্ব গ্রহণের সময় চসিকের মোট দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে তা কমিয়ে বর্তমানে ৩৮০ কোটিতে নামিয়ে আনা হয়েছে। চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ এবং ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলে উল্লেখযোগ্য অর্থ পরিশোধ এবং বিভিন্ন বকেয়া দায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ​হোসেনপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী হিরা চক্র’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তিনি জানান, বিএফআইডিসি সড়কে চসিকের মালিকানাধীন ৮ একর জমি এওয়াজ বদলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নগরের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ৪৪টি আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গৃহকর প্রসঙ্গে মেয়র বলেন, পূর্বে নির্ধারিত অযৌক্তিক কর পুনর্বিবেচনায় নিয়মিত রিভিউ বোর্ড কাজ করছে। তবে বন্দর, রেলওয়ে, কনটেইনার টার্মিনাল, তেল কোম্পানিসহ বৃহৎ শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের বকেয়া রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে থাকবে চসিক।

তিনি বলেন, ১০ টন ধারণক্ষমতার সড়কে ২০ থেকে ৩৫ টন ওজনের ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিবছর সড়ক সংস্কারে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে।

আরও পড়ুনঃ  মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবী

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন মেয়র। এর মাধ্যমে নাগরিকরা অনলাইনে কর পরিশোধ করতে পারবেন এবং কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

তিনি আরও জানান, নগরে প্রায় ১০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ট্রেড লাইসেন্স রয়েছে দেড় লাখেরও কম। ট্রেড লাইসেন্সের আওতা সম্প্রসারণের পাশাপাশি কোচিং সেন্টারসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপন খাত থেকে রাজস্ব আদায়ে গুরুত্ব দেওয়া হবে।

পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে মেয়র বলেন, ইতোমধ্যে নগরের ১৯টি খাল থেকে ৪১ লাখ ঘনফুট মাটি ও বর্জ্য অপসারণ করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং বর্ষা মৌসুমে আরও ২০০টি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মশক নিয়ন্ত্রণে লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় সাঁকো থেকে খালে পড়ে ৭ বছরের শিশু সজিবের মর্মান্তিক মৃত্যু

বাজেটে দক্ষিণ পাহাড়তলীতে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য ১০ একর জমি অধিগ্রহণ এবং কুলগাঁওয়ে বাস-ট্রাক টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে নেওয়ার তথ্যও তুলে ধরা হয়। এছাড়া চসিক প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে পুনরায় সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এনে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালনার বিষয়টি উল্লেখ করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা চক্রের হোতা গ্রেফতার

চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেটের সময়: ০৪:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তব্যে মেয়র জানান, দায়িত্ব গ্রহণের সময় চসিকের মোট দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে তা কমিয়ে বর্তমানে ৩৮০ কোটিতে নামিয়ে আনা হয়েছে। চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ এবং ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলে উল্লেখযোগ্য অর্থ পরিশোধ এবং বিভিন্ন বকেয়া দায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় সাঁকো থেকে খালে পড়ে ৭ বছরের শিশু সজিবের মর্মান্তিক মৃত্যু

তিনি জানান, বিএফআইডিসি সড়কে চসিকের মালিকানাধীন ৮ একর জমি এওয়াজ বদলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নগরের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ৪৪টি আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গৃহকর প্রসঙ্গে মেয়র বলেন, পূর্বে নির্ধারিত অযৌক্তিক কর পুনর্বিবেচনায় নিয়মিত রিভিউ বোর্ড কাজ করছে। তবে বন্দর, রেলওয়ে, কনটেইনার টার্মিনাল, তেল কোম্পানিসহ বৃহৎ শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের বকেয়া রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে থাকবে চসিক।

তিনি বলেন, ১০ টন ধারণক্ষমতার সড়কে ২০ থেকে ৩৫ টন ওজনের ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিবছর সড়ক সংস্কারে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন মেয়র। এর মাধ্যমে নাগরিকরা অনলাইনে কর পরিশোধ করতে পারবেন এবং কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

তিনি আরও জানান, নগরে প্রায় ১০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ট্রেড লাইসেন্স রয়েছে দেড় লাখেরও কম। ট্রেড লাইসেন্সের আওতা সম্প্রসারণের পাশাপাশি কোচিং সেন্টারসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপন খাত থেকে রাজস্ব আদায়ে গুরুত্ব দেওয়া হবে।

পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে মেয়র বলেন, ইতোমধ্যে নগরের ১৯টি খাল থেকে ৪১ লাখ ঘনফুট মাটি ও বর্জ্য অপসারণ করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং বর্ষা মৌসুমে আরও ২০০টি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মশক নিয়ন্ত্রণে লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত