Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন? ইপিজেডে ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম বিরুদ্ধে অপপ্রচার মুসল্লিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ​হোসেনপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী হিরা চক্র’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম-এর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ বুধবার (১ জুলাই) বিকাল ৬টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক নেতার কেবিনে যান তিনি। প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালের কেবিনে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিক শাহ্ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও পড়ুনঃ  মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম। গত সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতা ও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালে ছুটে যাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীসমাজ এটিকে মন্ত্রীর মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন?

চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেটের সময়: ০৭:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম-এর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ বুধবার (১ জুলাই) বিকাল ৬টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক নেতার কেবিনে যান তিনি। প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালের কেবিনে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিক শাহ্ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও পড়ুনঃ  চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ, নাগরপুরে তীব্র লোডশেডিং

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম। গত সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতা ও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালে ছুটে যাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীসমাজ এটিকে মন্ত্রীর মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় ৪ হাজার ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরন কর্মসূচীর উদ্বোধন