Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, নওগাঁ দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ মাত্র ৩০ হাজার টাকার জন্য প্রেমিকের হাতে খুন তানজিলা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করল পিবিআই কাউনিয়ার টেপামধুপুরে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা গণঅভ্যুত্থান দিবস ঘিরে তারাগঞ্জে নতুন পরিকল্পনা ডেভিড ইমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে : এসপি মাসুদ গাবতলীতে সড়ক সংস্কারে ট্রাফিক পুলিশ

চক্রান্তের শিকার স্বপন ব্যাপ্যারীর মুক্তি ও মিথ্যা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অস্ত্র মামলায় গ্রেফতারকৃত স্বপন ব্যাপ্যারীর অবিলম্বে মুক্তি এবং নিঃশর্ত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯ জুলাই( রোজ বুধবার) সকালে কাজির চর এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে স্থানীয় কাজির চর মাছ ঘাটে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল নিজেদের আধিপত্য বজায় রাখতে চক্রান্ত চালিয়ে আসছে। স্বপন ব্যাপ্যারী এলাকার একজন জনপ্রিয় ও সমাজসেবক ব্যক্তি হওয়ায় ওই মহলটি তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং এলাকা থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় অস্ত্র রেখে তাকে শারীরিক নির্যাতন করে। পরে তাকে সাজানো মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

​সমাবেশে বক্তব্য প্রদানকালে স্থানীয় বক্তারা বলেন:
​”স্বপন ব্যাপ্যারী কোনো সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত নন। তাকে সম্পূর্ণ চক্রান্ত করে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”মানববন্ধন থেকে আন্দোলনকারীরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করে দ্রুত সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি
Tag :
জনপ্রিয় পোস্ট

দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ

চক্রান্তের শিকার স্বপন ব্যাপ্যারীর মুক্তি ও মিথ্যা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ১২:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অস্ত্র মামলায় গ্রেফতারকৃত স্বপন ব্যাপ্যারীর অবিলম্বে মুক্তি এবং নিঃশর্ত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯ জুলাই( রোজ বুধবার) সকালে কাজির চর এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে স্থানীয় কাজির চর মাছ ঘাটে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল নিজেদের আধিপত্য বজায় রাখতে চক্রান্ত চালিয়ে আসছে। স্বপন ব্যাপ্যারী এলাকার একজন জনপ্রিয় ও সমাজসেবক ব্যক্তি হওয়ায় ওই মহলটি তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং এলাকা থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় অস্ত্র রেখে তাকে শারীরিক নির্যাতন করে। পরে তাকে সাজানো মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

​সমাবেশে বক্তব্য প্রদানকালে স্থানীয় বক্তারা বলেন:
​”স্বপন ব্যাপ্যারী কোনো সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত নন। তাকে সম্পূর্ণ চক্রান্ত করে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”মানববন্ধন থেকে আন্দোলনকারীরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করে দ্রুত সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান ছাত্রদল নেতা ছবুরের