Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান বরিশালে মৎস্য অফিসের স্বজনপ্রীতিতে সুবিধাবঞ্চিত জেলেরা ফরিদপুর বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা, গণস্বাক্ষর ও সাইকেল র‍্যালি সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষিকার মৃত্যু দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান,

কাউনিয়ার টেপামধুপুরে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে টেপামধুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সি-রংপুর (CRANGPU) প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। Bread for the World-এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং আরডিআরএস বাংলাদেশের রংপুর জেলা কর্মকর্তা মো. শাফকাতুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব মো. শাফিউল ইসলাম, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনী কান্ত রায়, ইউপি সদস্য ইউনুস আলী ও জহির উদ্দিন, কমিটির সদস্য আলাউদ্দিন, ছহির উদ্দিন ও জয়িতা রেজিয়া বেগম, প্যানেল চেয়ারম্যান মশিয়ার রহমান এবং প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়।

আরও পড়ুনঃ  জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী

এছাড়া ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা এবং আরডিআরএস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বন্যা, নদীভাঙন ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা প্রচার, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং জলবায়ু সহনশীল উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ সময় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইউডিএমপি) হালনাগাদ, আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় সরকার, সরকারি দপ্তর, গণমাধ্যম ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

কাউনিয়ার টেপামধুপুরে দুর্যোগ প্রস্তুতি জোরদারে ইউডিএমসি সভা

আপডেটের সময়: ০৩:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে টেপামধুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সি-রংপুর (CRANGPU) প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। Bread for the World-এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ।

আরও পড়ুনঃ  মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি ডাঃ টিপু

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং আরডিআরএস বাংলাদেশের রংপুর জেলা কর্মকর্তা মো. শাফকাতুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব মো. শাফিউল ইসলাম, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনী কান্ত রায়, ইউপি সদস্য ইউনুস আলী ও জহির উদ্দিন, কমিটির সদস্য আলাউদ্দিন, ছহির উদ্দিন ও জয়িতা রেজিয়া বেগম, প্যানেল চেয়ারম্যান মশিয়ার রহমান এবং প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

এছাড়া ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা এবং আরডিআরএস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বন্যা, নদীভাঙন ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা প্রচার, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং জলবায়ু সহনশীল উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ