Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান বরিশালে মৎস্য অফিসের স্বজনপ্রীতিতে সুবিধাবঞ্চিত জেলেরা ফরিদপুর বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা, গণস্বাক্ষর ও সাইকেল র‍্যালি সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষিকার মৃত্যু দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান,

রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৮ সময় দেখুন

এন এস ফারুক,স্টাফ রিপোর্টার তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
সভায় উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং যুগোপযোগী ও মানসম্মত পাঠদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোনাববর হোসেন শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদেরকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি।
এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ

আপডেটের সময়: ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এন এস ফারুক,স্টাফ রিপোর্টার তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
সভায় উপজেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং যুগোপযোগী ও মানসম্মত পাঠদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোনাববর হোসেন শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদেরকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি।
এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা