Dhaka ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট: চরম দুর্ভোগে এলাকাবাসী নাটোর লালপুরে প্রতিমন্ত্রীর মাতার জন্মদিন উপলক্ষে লালপুর ডিগ্রি কলেজে নলকূপ উপহার দুদকের দুর্নীতি মামলায় কারাগারে বান্দরবান সদরের পিআইও মিল্টন দস্তিদার, চাকরি থেকে সাময়িক বরখাস্ত নকশায় বিচ্যুতি ও অনুমোদনহীন নির্মাণ: কুমিল্লায় আরও ৩ ভবনের কাজ বন্ধ ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশনায় ৩০ ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর নতুন প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে হবে: মঈন খান আইনে বাধা নেই এমন সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আবারও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাসেল ফরিদপুরে পল্লী বিদ্যুতের অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ১

গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আবারও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাসেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকাসহ আবু আল মোঃ রাসেল শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন আরজি শাহাপুর গ্রামে রাসেলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ নুরুল হক শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলকে তার শয়নকক্ষে খাটের ওপর বসা অবস্থায় আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে থাকা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেটে রাখা ৭ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইন ও ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করা হয়েছে। বাকি আলামত বিধি অনুযায়ী সিলগালা করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট: চরম দুর্ভোগে এলাকাবাসী

গোবিন্দগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আবারও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাসেল

আপডেটের সময়: ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬