Dhaka ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে প্রবাসে থাকা ব্যক্তিকে সাক্ষী করে চার্জশিট, এসআই মোহাসিনুল হকের বিরুদ্ধে অভিযোগ রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের

কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কর্ণফুলী টানেলে নিয়মিত রুটিন রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে চার রাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী) টানেলে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল পরিচালনা করা হবে। এ সময় টানেলের যেকোনো একটি টিউব বন্ধ রেখে অন্য টিউব দিয়ে দ্বিমুখী যান চলাচল সচল রাখা হবে। ফলে চলাচলের সুবিধার্থে প্রয়োজনে উভয় প্রান্তে যানবাহন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত আটকে রাখা হতে পারে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দিনগত রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের স্বাভাবিক রুটিন রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এই নির্দিষ্ট সময়ে ‘পতেঙ্গা-আনোয়ারা’ কিংবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে।
এতে আরও বলা হয়, টানেলের ভেতর ও সংযোগ সড়কে গাড়ির গতি ও অতিরিক্ত চাপ বিবেচনায় উভয় প্রান্তে ভ্রমণকারী যাত্রী ও চালকদের সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট সাময়িক অপেক্ষায় থাকতে হতে পারে।
টানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

আরও পড়ুনঃ  নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই কামারখালী টোল প্লাজা এলাকা  থেকে শিশুকে উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ

কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে

আপডেটের সময়: ১২:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কর্ণফুলী টানেলে নিয়মিত রুটিন রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে চার রাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কর্ণফুলী) টানেলে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল পরিচালনা করা হবে। এ সময় টানেলের যেকোনো একটি টিউব বন্ধ রেখে অন্য টিউব দিয়ে দ্বিমুখী যান চলাচল সচল রাখা হবে। ফলে চলাচলের সুবিধার্থে প্রয়োজনে উভয় প্রান্তে যানবাহন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত আটকে রাখা হতে পারে।

আরও পড়ুনঃ  নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই কামারখালী টোল প্লাজা এলাকা  থেকে শিশুকে উদ্ধার

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দিনগত রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের স্বাভাবিক রুটিন রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এই নির্দিষ্ট সময়ে ‘পতেঙ্গা-আনোয়ারা’ কিংবা ‘আনোয়ারা-পতেঙ্গা’—যেকোনো একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে।
এতে আরও বলা হয়, টানেলের ভেতর ও সংযোগ সড়কে গাড়ির গতি ও অতিরিক্ত চাপ বিবেচনায় উভয় প্রান্তে ভ্রমণকারী যাত্রী ও চালকদের সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট সাময়িক অপেক্ষায় থাকতে হতে পারে।
টানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়ক ব্যবহারকারী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

আরও পড়ুনঃ  চার্জশিট বিতর্কে উত্তাল ঘোড়াঘাট, মানববন্ধনে বিচার দাবির আওয়াজ