Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

ইকুরিয়া আন্ডারপাস মোড়ে অসহনীয় যানজট: জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা:  দক্ষিণ কেরানীগঞ্জ: রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আন্ডারপাস সংলগ্ন চার রাস্তার মোড় এখন যানজটের নরকে পরিণত হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে এলাকাটিতে প্রতিনিয়ত চলছে চরম বিশৃঙ্খলা। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও স্থানীয়রা।সরেজমিনে বুধবার (১ জুলাই, ২০২৬) দেখা যায়, আন্ডারপাসের চার রাস্তার মোড়টিতে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা নেই। সিগন্যাল অমান্য করে যে যার মতো গাড়ি চালিয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকছেন চালকরা। বিশেষ করে মোড়টির ওপর নিয়মবহির্ভূতভাবে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলায় রাস্তার প্রশস্ততা অনেকখানি কমে গেছে। রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রাখায় সাধারণ যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

​স্থানীয়রা অভিযোগ করে বলেন, “এখানে ট্রাফিক ব্যবস্থাপনার কোনো বালাই নেই। চালকদের মধ্যে নেই কোনো শৃঙ্খলা। ইচ্ছামতো গাড়ি চালানোর ফলে মোড়টিতে সবসময় জট লেগে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় আমাদের। রুগী বা জরুরি প্রয়োজনে কোনো গাড়ি নিয়ে বের হওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
​ভুক্তভোগীরা আরও জানান, গুরুত্বপূর্ণ এই মোড়টিতে ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকায় অবৈধ স্ট্যান্ডের দৌরাত্ম্য বাড়ছেই। আইন-শৃঙ্খলার কোনো তদারকি না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
​এলাকাবাসীর দাবি, অবিলম্বে ইকুরিয়া আন্ডারপাস এলাকায় স্থায়ী ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হোক এবং রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক করা হোক।
​এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

ইকুরিয়া আন্ডারপাস মোড়ে অসহনীয় যানজট: জনদুর্ভোগ চরমে

আপডেটের সময়: ১২:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা:  দক্ষিণ কেরানীগঞ্জ: রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আন্ডারপাস সংলগ্ন চার রাস্তার মোড় এখন যানজটের নরকে পরিণত হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে এলাকাটিতে প্রতিনিয়ত চলছে চরম বিশৃঙ্খলা। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও স্থানীয়রা।সরেজমিনে বুধবার (১ জুলাই, ২০২৬) দেখা যায়, আন্ডারপাসের চার রাস্তার মোড়টিতে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা নেই। সিগন্যাল অমান্য করে যে যার মতো গাড়ি চালিয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকছেন চালকরা। বিশেষ করে মোড়টির ওপর নিয়মবহির্ভূতভাবে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলায় রাস্তার প্রশস্ততা অনেকখানি কমে গেছে। রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রাখায় সাধারণ যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​

​স্থানীয়রা অভিযোগ করে বলেন, “এখানে ট্রাফিক ব্যবস্থাপনার কোনো বালাই নেই। চালকদের মধ্যে নেই কোনো শৃঙ্খলা। ইচ্ছামতো গাড়ি চালানোর ফলে মোড়টিতে সবসময় জট লেগে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় আমাদের। রুগী বা জরুরি প্রয়োজনে কোনো গাড়ি নিয়ে বের হওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
​ভুক্তভোগীরা আরও জানান, গুরুত্বপূর্ণ এই মোড়টিতে ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকায় অবৈধ স্ট্যান্ডের দৌরাত্ম্য বাড়ছেই। আইন-শৃঙ্খলার কোনো তদারকি না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
​এলাকাবাসীর দাবি, অবিলম্বে ইকুরিয়া আন্ডারপাস এলাকায় স্থায়ী ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হোক এবং রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক করা হোক।
​এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার