
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৩৬ বছর। মৃতের পরনে একটি কালো রঙের ফুল প্যান্ট ছিল। তার উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, বুকের ডান পাশে কাটা পুরাতন দাগ, চুলের রং কালো-লম্বা অনুমান ৪ ইঞ্চি, মুখের দাড়ি কালো-লম্বা অনুমান ২ ইঞ্চি, গোঁফ কালো-লম্বা অনুমান ৫ ইঞ্চি।
সিআইডি সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুরস্থ খন্দকার সিএনজি ফিলিং স্টেশনের উত্তর দিকে রাস্তার ঢালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিম অজ্ঞাতনামা পুরুষকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে তার ডান কাঁধে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। একই দিন রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকায় ভিকটিমকে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গি, গাজীপুরে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যার মামলা নং-০১ তারিখ: ০১/১০/২০২৪ খ্রি.। অদ্যাবধি উক্ত ভিকটিমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মেহেদী হাসান (০১৮৩১-৯১৩৯৬৩) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
প্রতিবেদকের নাম 





















