Dhaka ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট: আবাসিক, পরিবহন ও কলকারখানায় নাভিশ্বাস, চরম দুর্ভোগে সাধারণ মানুষ কর্ণফুলী টানেলে চার রাত রক্ষণাবেক্ষণ কাজ চলবে প্রবাসে থাকা ব্যক্তিকে সাক্ষী করে চার্জশিট, এসআই মোহাসিনুল হকের বিরুদ্ধে অভিযোগ রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের

পলাশবাড়ীতে ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭২ সময় দেখুন

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
‎গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে নবগঠিত ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের বিভিন্ন মসজিদে সংগঠনের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনের নেতাকর্মীরা মসজিদের আঙিনা, অজুখানা, নামাজের স্থানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার করেন। এ সময় স্থানীয় মুসল্লিরাও তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম সফল হওয়ার জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাগর সরকার মিনু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওলিউজ্জামান রুদ্র। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সামিদ, মুন্না, রিয়ান, লেবু, মুসফিক, লিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস

‎বক্তারা বলেন, ছাত্রসমাজ কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং সমাজের কল্যাণে, নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

সাঘাটায় প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিজের পাট নিজে কেটে অন্যের নামে থানায় মিথ্যা অভিযোগ

পলাশবাড়ীতে ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ

আপডেটের সময়: ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
‎গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে নবগঠিত ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের বিভিন্ন মসজিদে সংগঠনের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনের নেতাকর্মীরা মসজিদের আঙিনা, অজুখানা, নামাজের স্থানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার করেন। এ সময় স্থানীয় মুসল্লিরাও তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  বান্দরবানে পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক জাবেদ রেজা, তৃণমূলের শক্তিতে বিশ্বাসী এক জনপ্রিয় নেতা

‎পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম সফল হওয়ার জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাগর সরকার মিনু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওলিউজ্জামান রুদ্র। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সামিদ, মুন্না, রিয়ান, লেবু, মুসফিক, লিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান

‎বক্তারা বলেন, ছাত্রসমাজ কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং সমাজের কল্যাণে, নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ