Dhaka ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। অভিযান চলাকালে কেদারপুর নামক স্থানে নদীর তীর ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু, মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাকের ব্যাটারি সরঞ্জামাদি জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান যে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আপডেটের সময়: ০৯:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। অভিযান চলাকালে কেদারপুর নামক স্থানে নদীর তীর ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু, মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাকের ব্যাটারি সরঞ্জামাদি জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান যে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  পাহাড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানে উৎসবমুখর পরিবেশ