Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পত্নীতলায় ঐতিহাসিক দিবরের দীঘি প্রাচীন সভ্যতার নিদর্শন, পর্যটক আকর্ষণের কেন্দ্র

২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ প্রায় ২৪ ঘন্টার পর বৈরচুনা কাটাবাড়ি এলাকায় উদ্ধার করেন ডুবুরি দল। জানা গেছে, সে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৬ জুন শুক্রবার দুপুরে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একজন কিশোরী ও দুইজন শিশু সহ মোট তিন জন টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। তারা এক সময় নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত নাইম করনাই সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। আর জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম মাইসা (১১)। সে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

আরও পড়ুনঃ  দিনাজপুর সীমান্তে অনুপ্রবেশ, নারীসহ আটক ৪

অপরপক্ষে নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিখোঁজ কিশোরী তার নানার বাড়ি পীরগঞ্জের করনাই সরকারপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে সে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
অবশেষে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ ২৭ জুন শনিবার বিকাল ৪টার দিকে প্রায় ২৪ ঘন্টার পর উদ্ধার করেন ডুবুরি দল। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  আমবাড়ী হযরতপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

২৪ ঘন্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার, গোসল করতে গিয়ে নিহত ২

আপডেটের সময়: ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ প্রায় ২৪ ঘন্টার পর বৈরচুনা কাটাবাড়ি এলাকায় উদ্ধার করেন ডুবুরি দল। জানা গেছে, সে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৬ জুন শুক্রবার দুপুরে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে একজন কিশোরী ও দুইজন শিশু সহ মোট তিন জন টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। তারা এক সময় নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত নাইম করনাই সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। আর জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম মাইসা (১১)। সে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

অপরপক্ষে নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিখোঁজ কিশোরী তার নানার বাড়ি পীরগঞ্জের করনাই সরকারপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে সে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
অবশেষে নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা (১৬) এর মরদেহ ২৭ জুন শনিবার বিকাল ৪টার দিকে প্রায় ২৪ ঘন্টার পর উদ্ধার করেন ডুবুরি দল। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা