Dhaka ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

হোসেনপুরে প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন: খাল খনন কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় জলাশয় সংস্কার ও কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আজ ১৯ এপ্রিল, ২০২৬ তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে সৈয়দপুর হতে লাখুমাটি হয়ে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

​কিশোরগঞ্জ হোসেনপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম মাজহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ, ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার, কিশোরগঞ্জ, কাজী নাহিদ ইভা, উপজেলা নির্বাহী অফিসার, হোসেনপুর, ​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক এড. মঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ন আহব্বায়ক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এড. মনিরুল হক রাজন, যুগ্ন আহব্বায়ক ও সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ন আহব্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হাসিম সবুজ, ​এছাড়াও জেলা কৃষকদলের আহ্বায়ক এড. মাজহারুল ইসলাম মাজহার, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুর ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মাসুরুল হক রবিন, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সবুজে গড়ি আগামীর পৃথিবী: নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি

​উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই খাল খনন প্রকল্পটি এলাকার জলবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “জনগণের জীবনমান উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় সরকার বদ্ধপরিকর। এই খাল খননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।”

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর দখল নিয়ে সংঘর্ষ, আহত -২০

​অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খনন কাজ শুরু হওয়ায় গোবিন্দপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আরও পড়ুনঃ  হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

হোসেনপুরে প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন: খাল খনন কাজের শুভ উদ্বোধন

আপডেটের সময়: ০৫:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় জলাশয় সংস্কার ও কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আজ ১৯ এপ্রিল, ২০২৬ তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে সৈয়দপুর হতে লাখুমাটি হয়ে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

​কিশোরগঞ্জ হোসেনপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম মাজহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ, ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার, কিশোরগঞ্জ, কাজী নাহিদ ইভা, উপজেলা নির্বাহী অফিসার, হোসেনপুর, ​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক এড. মঞ্জুরুল ইসলাম জুয়েল,যুগ্ন আহব্বায়ক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এড. মনিরুল হক রাজন, যুগ্ন আহব্বায়ক ও সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ন আহব্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হাসিম সবুজ, ​এছাড়াও জেলা কৃষকদলের আহ্বায়ক এড. মাজহারুল ইসলাম মাজহার, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুর ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মাসুরুল হক রবিন, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

​উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই খাল খনন প্রকল্পটি এলাকার জলবদ্ধতা নিরসন এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “জনগণের জীবনমান উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় সরকার বদ্ধপরিকর। এই খাল খননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।”

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর দখল নিয়ে সংঘর্ষ, আহত -২০

​অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খনন কাজ শুরু হওয়ায় গোবিন্দপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আরও পড়ুনঃ  যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত" চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন