Dhaka ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যা দরিদ্র পরিবারটির জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  সেলিমাবাদ উপজেলা চাই সংসদে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

রোববার (১৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা কোনোভাবে প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ফেনীতে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহি ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সভাপতি সৈয়দ মোঃ শাফকাতকে সংবর্ধনা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছে। বসতঘর হারিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা সহৃদয় ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত পুনর্বাসনের সুযোগ পায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

আপডেটের সময়: ০৬:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যা দরিদ্র পরিবারটির জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান

রোববার (১৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা কোনোভাবে প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং গরমে মানুষের হাঁসফাঁস

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত