Dhaka ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন বীট মডেল স্কুলে ক্রীড়া ও সংস্কৃতিতে কৃতিত্ব অর্জনকারী ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত তারাগঞ্জের উন্নয়নে দিনভর মতবিনিময় ও নানা কর্মসূচিতে সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাঁওতাল নেতা বিটিশ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট ও রুহুল আমীন বক্তব্য দেন। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাঁওতালদের হয়রানি ও উচ্ছেদের উদ্দেশ্যে তাদের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলা করা হয়েছে। তাঁদের দাবি, ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
বক্তারা বলেন, “আমরা ন্যায়বিচার চাই। নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন—এটাই আমাদের দাবি।” তাঁরা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণভাবে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তাদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।

আরও পড়ুনঃ  মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত

হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

আপডেটের সময়: ০৪:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাঁওতাল নেতা বিটিশ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট ও রুহুল আমীন বক্তব্য দেন। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাঁওতালদের হয়রানি ও উচ্ছেদের উদ্দেশ্যে তাদের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির মামলা করা হয়েছে। তাঁদের দাবি, ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
বক্তারা বলেন, “আমরা ন্যায়বিচার চাই। নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন—এটাই আমাদের দাবি।” তাঁরা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শান্তিপূর্ণভাবে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তাদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন