Dhaka ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড নাগরিক সেবা হাতের মুঠোয়: ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের যাত্রা শুরু প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, শব্দদূষণ রোধে ডিএমপির কঠোর অভিযান নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা

স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্কঃ লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন স্প্যানিশ দলের খেলোয়াড়েরা। স্পেনের এই বিশ্বজয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় যৌথভাবে খেলা দেখতে গাজার বিভিন্ন ক্যাফেতে বড় পর্দা টানানো হয়েছিল। খেলার শেষ বাঁশি বাজতেই সেই জমায়েতগুলো রূপ নেয় উৎসবের নগরীতে। গাজার ধ্বংসস্তূপের মাঝেই স্প্যানিশ ও ফিলিস্তিনি পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে শিশু ও তরুণরা। স্পেনের এই বিশ্বজয়ে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি একে বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।একই সঙ্গে স্পেনের এই জয়ে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাঈম জানান, যোগ্য দল হিসেবে স্পেনের এই জয়ে তারা আনন্দিত এবং এই উৎসবে গাজাবাসীও শামিল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনন্দমিছিলে মুখরিত গাজার সাধারণ মানুষ। অনেকে বলছেন, এ আনন্দ শুধু ফুটবল জেতার নয়, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুরু থেকেই পাশে থাকার কৃতজ্ঞতা প্রকাশ। গাজার এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যারা গাজার কষ্টে পাশে ছিল, মন তো তাদের পক্ষেই সায় দেবে।’

আরও পড়ুনঃ  বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

পশ্চিম তীরের বেথলেহেম, হেব্রন ও নাবলুসেও নেমেছিল উৎসবের জোয়ার। ফিলিস্তিনের বিখ্যাত কার্টুনিস্ট আলা আল-লাকতা স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের একটি কার্টুন তুলে ধরেন, যেখানে তাকে ফিলিস্তিনের পতাকা তুলে ধরতে দেখা যায়। গত মে মাসেও বার্সেলোনার হয়ে ট্রফি উদযাপনের সময় ইয়ামাল ফিলিস্তিনের পতাকা ওড়ান। স্পেন বনাম ইসরায়েল রাজনৈতিক যুদ্ধ গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে স্পেনের পেদ্রো সানচেজ সরকার। ২০২৪ সালে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ ছাড়া ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ও কূটনৈতিক সম্পর্ক সীমিত করায় ক্ষুব্ধ হয়ে ওঠে তেল আবিব। ফিলিস্তিনি সাংবাদিক আলা রিমাভি জানান, এই বিশ্বকাপ ফাইনাল ইসরায়েলিদের জন্য কেবল কোনো খেলা ছিল না, ছিল একটি রাজনৈতিক সংঘাত। কারণ, ইসরায়েলি গণমাধ্যম খোলাখুলিভাবে স্পেনের হার কামনা করেছিল। তবে মাঠের খেলায় শেষ হাসি হেসেছে ফিলিস্তিনিদের প্রিয় দল স্পেন।

আরও পড়ুনঃ  কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা

আপডেটের সময়: ০৫:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন স্প্যানিশ দলের খেলোয়াড়েরা। স্পেনের এই বিশ্বজয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় যৌথভাবে খেলা দেখতে গাজার বিভিন্ন ক্যাফেতে বড় পর্দা টানানো হয়েছিল। খেলার শেষ বাঁশি বাজতেই সেই জমায়েতগুলো রূপ নেয় উৎসবের নগরীতে। গাজার ধ্বংসস্তূপের মাঝেই স্প্যানিশ ও ফিলিস্তিনি পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে শিশু ও তরুণরা। স্পেনের এই বিশ্বজয়ে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি একে বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।একই সঙ্গে স্পেনের এই জয়ে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাঈম জানান, যোগ্য দল হিসেবে স্পেনের এই জয়ে তারা আনন্দিত এবং এই উৎসবে গাজাবাসীও শামিল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনন্দমিছিলে মুখরিত গাজার সাধারণ মানুষ। অনেকে বলছেন, এ আনন্দ শুধু ফুটবল জেতার নয়, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুরু থেকেই পাশে থাকার কৃতজ্ঞতা প্রকাশ। গাজার এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যারা গাজার কষ্টে পাশে ছিল, মন তো তাদের পক্ষেই সায় দেবে।’

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নিরাপদ পানির সংকটে ৮ লাখ মানুষ