Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

সুন্দরবনে ফাঁদে আটক সেই বাঘিনী সুস্থ হয়ে অবমুক্তির অপেক্ষায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ সময় দেখুন

বাগেরহাট  প্রতিনিধি: সুন্দরবনে চোরা শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। টানা ৪২ দিনের চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আচরণে আগের ক্ষিপ্রতাও ফিরে এসেছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনই তাকে বনে অবমুক্ত করা হচ্ছে না।

‎বর্তমানে বাঘিনীটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বাঘিনীটি আগের তুলনায় অনেকটা ভালো আছে এবং নিয়মিত গর্জন করছে। সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত হলেই তাকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।

‎তিনি আরও বলেন, আংশিক সুস্থ অবস্থায় ছেড়ে দিলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাঘিনীর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে এবং চলাফেরায় স্বাভাবিকতা ফিরে আসছে।

‎গাজীপুর সাফারি পার্ক-এর ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসার শুরুর দিকে তিনি জানান, বাঘিনীর বাম পায়ে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, ফলে নার্ভ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শরীরের প্রতিরোধক্ষমতাও দুর্বল হয়ে পড়েছিল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়, যার প্রভাবে ফুসফুসের মাংসপেশিও ঠিকমতো কাজ করছিল না।

‎গত ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা খবর পান, চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ ধরার ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে। পরদিন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে অচেতন করে ফাঁদমুক্ত করে। পরে রাতেই তাকে খুলনা রেসকিউ সেন্টারে নেওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়। ৬ জানুয়ারি বিশেষজ্ঞ দল আবার খুলনায় এসে বাঘিনীর সার্বিক অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা তদারকি করে।

আরও পড়ুনঃ  অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত 
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

সুন্দরবনে ফাঁদে আটক সেই বাঘিনী সুস্থ হয়ে অবমুক্তির অপেক্ষায়

আপডেটের সময়: ০৭:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বাগেরহাট  প্রতিনিধি: সুন্দরবনে চোরা শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। টানা ৪২ দিনের চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আচরণে আগের ক্ষিপ্রতাও ফিরে এসেছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনই তাকে বনে অবমুক্ত করা হচ্ছে না।

‎বর্তমানে বাঘিনীটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বাঘিনীটি আগের তুলনায় অনেকটা ভালো আছে এবং নিয়মিত গর্জন করছে। সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত হলেই তাকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।

‎তিনি আরও বলেন, আংশিক সুস্থ অবস্থায় ছেড়ে দিলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাঘিনীর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে এবং চলাফেরায় স্বাভাবিকতা ফিরে আসছে।

‎গাজীপুর সাফারি পার্ক-এর ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসার শুরুর দিকে তিনি জানান, বাঘিনীর বাম পায়ে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, ফলে নার্ভ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শরীরের প্রতিরোধক্ষমতাও দুর্বল হয়ে পড়েছিল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়, যার প্রভাবে ফুসফুসের মাংসপেশিও ঠিকমতো কাজ করছিল না।

‎গত ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা খবর পান, চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ ধরার ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে। পরদিন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে অচেতন করে ফাঁদমুক্ত করে। পরে রাতেই তাকে খুলনা রেসকিউ সেন্টারে নেওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়। ৬ জানুয়ারি বিশেষজ্ঞ দল আবার খুলনায় এসে বাঘিনীর সার্বিক অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা তদারকি করে।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে ৩২ লাখ টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক আটক