Dhaka ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে মরহুম আব্দুল গনি ও শামছুন নেছা লোদী ফাউন্ডেশনের উদ্যোগে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন। শনিবার (২১ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দুটি শিফটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়। এতে উপজেলার ২৭টি প্রাইমারী ও কিন্ডারগার্টেন স্কুলের ১১৭জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।  আয়োজকরা জানান, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং একই সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর মূল্যায়নের লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিথিরা বলেন, ইতোমধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলতে বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে।

 

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ফয়েজ উদ্দিন লোদী বলেন, মেধা যাচাই বৃত্তি পরীক্ষার মাধ্যমে পড়ালেখায় শিক্ষার্থীদের যে সিরিয়াসনেস শুরু হয়েছে দেখবেন পঞ্চম শ্রেণিতে যারা আছে তারা আরও বেশি সিরিয়াস হবে। পঞ্চম শ্রেণিতে তারা যদি ভালো ফলাফল করে তাহলে দেখবেন পড়ালেখার প্রতি আরও আগ্রহ বাড়বে। এই আগ্রহ তার পরবর্তী পরীক্ষা অর্থাৎ এসএসসি পর্যন্ত যাবে। সেখানে ভালো ফলাফল করলে এইচএসসিতে ভালো ফলাফল করার চেষ্টা করবে। তাহলে আমরা আশা করতে পারি সেখান থেকে একটা ভালো ও দক্ষ মানবসম্পদ বেরিয়ে আসবে। তিনি আরোও বলেন, ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গত ৩ বছর থেকে নেওয়া হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরোও ব্যাপক পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন ফান্ডেশনের উপদেষ্টা আমান উদ্দিন, মো: কুতুব উদ্দিন, মাওলানা মো: এনাম উদ্দিন, আব্দুল আহাদ, মো: এফাজ উদ্দিন, ডা: নজরুল ইসলাম, আহবায়ক, খালেদ সাইফুদ্দিন জাফরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমিন উদ্দিন, সাধারন সম্পাদক মো: মুছলেহ উদ্দিন, সহসাধারন সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা: মো নরুল ইসলাম, মো: কমর উদ্দিন লোদী, খছরুল আহমদ, আক্তার হোসেন, মো: সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু, আবুল হাসনাত, মো: রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, মো: ইমাদ উদ্দিন প্রমুখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপডেটের সময়: ১১:০০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে মরহুম আব্দুল গনি ও শামছুন নেছা লোদী ফাউন্ডেশনের উদ্যোগে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন। শনিবার (২১ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দুটি শিফটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়। এতে উপজেলার ২৭টি প্রাইমারী ও কিন্ডারগার্টেন স্কুলের ১১৭জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।  আয়োজকরা জানান, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, তাদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং একই সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর মূল্যায়নের লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিথিরা বলেন, ইতোমধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলতে বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

 

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ফয়েজ উদ্দিন লোদী বলেন, মেধা যাচাই বৃত্তি পরীক্ষার মাধ্যমে পড়ালেখায় শিক্ষার্থীদের যে সিরিয়াসনেস শুরু হয়েছে দেখবেন পঞ্চম শ্রেণিতে যারা আছে তারা আরও বেশি সিরিয়াস হবে। পঞ্চম শ্রেণিতে তারা যদি ভালো ফলাফল করে তাহলে দেখবেন পড়ালেখার প্রতি আরও আগ্রহ বাড়বে। এই আগ্রহ তার পরবর্তী পরীক্ষা অর্থাৎ এসএসসি পর্যন্ত যাবে। সেখানে ভালো ফলাফল করলে এইচএসসিতে ভালো ফলাফল করার চেষ্টা করবে। তাহলে আমরা আশা করতে পারি সেখান থেকে একটা ভালো ও দক্ষ মানবসম্পদ বেরিয়ে আসবে। তিনি আরোও বলেন, ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা গত ৩ বছর থেকে নেওয়া হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরোও ব্যাপক পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল

ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন ফান্ডেশনের উপদেষ্টা আমান উদ্দিন, মো: কুতুব উদ্দিন, মাওলানা মো: এনাম উদ্দিন, আব্দুল আহাদ, মো: এফাজ উদ্দিন, ডা: নজরুল ইসলাম, আহবায়ক, খালেদ সাইফুদ্দিন জাফরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমিন উদ্দিন, সাধারন সম্পাদক মো: মুছলেহ উদ্দিন, সহসাধারন সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা: মো নরুল ইসলাম, মো: কমর উদ্দিন লোদী, খছরুল আহমদ, আক্তার হোসেন, মো: সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু, আবুল হাসনাত, মো: রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, মো: ইমাদ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুনঃ  শরীরে গুলি নিয়েই মারা গেলেন জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন