Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঈদ উপলক্ষ্যে সম্প্রীতির চিলমারী এর টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়! শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড় চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে লুটপাট মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

ব্যুরো প্রধান চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সেলিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে।আহতরা হলেন— মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে।নিহতের বাবা আবুল খায়ের বলেন পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিমের বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসা ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। তিনি চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করে ইয়াবা বিক্রি ও সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। ঈদের দিন সকালে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সরওয়ার নামে আরেক যুবক প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কয়েকশ মানুষ চোর-ডাকাত নেমেছে জানিয়ে ওই বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স: ভোলায় ১ কেজি গাঁজাসহ আটক ১

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘চোর সন্দেহে সেলিম নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।ওই মামলায় এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে সেলিমের বিরুদ্ধে থানায় একটি মামলা পাওয়া গেছে। মাদকসহ অন্যান্য মামলা রয়েছে কিনা তা খুঁজে দেখা হবে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী
Tag :
জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ব্যুরো প্রধান চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সেলিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে।আহতরা হলেন— মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে।নিহতের বাবা আবুল খায়ের বলেন পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ  ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামাররা

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিমের বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসা ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। তিনি চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করে ইয়াবা বিক্রি ও সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। ঈদের দিন সকালে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সরওয়ার নামে আরেক যুবক প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কয়েকশ মানুষ চোর-ডাকাত নেমেছে জানিয়ে ওই বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট