Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু

সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

মোঃ রাসেল মিয়া সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ডাকবাংলায় দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, অতিথিদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ফ্রেশবাজারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্যাহ শাহীন মণ্ডল, সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাংবাদিক নুরহোসেন রেইন, আনছারুজ্জামান রেজুয়ান, জাফর ইকবাল রানা, মিনহাজুল রাব্বী, জাকির হোসেন লিটন ও সমাজসেবক এম. এ. মজিদ প্রমুখ।

আরও পড়ুনঃ  চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইয়ামীন হাসান। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরে গণমাধ্যমটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে দৈনিক করতোয়ার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন। পরে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৈনিক করতোয়ার সৌজন্যে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

আপডেটের সময়: ০৭:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মোঃ রাসেল মিয়া সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ডাকবাংলায় দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, অতিথিদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ফ্রেশবাজারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্যাহ শাহীন মণ্ডল, সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাংবাদিক নুরহোসেন রেইন, আনছারুজ্জামান রেজুয়ান, জাফর ইকবাল রানা, মিনহাজুল রাব্বী, জাকির হোসেন লিটন ও সমাজসেবক এম. এ. মজিদ প্রমুখ।

আরও পড়ুনঃ  জিনজিরায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান: অবৈধ ওয়াশিং ও ডাইং কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধের নির্দেশ

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইয়ামীন হাসান। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরে গণমাধ্যমটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে দৈনিক করতোয়ার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন। পরে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৈনিক করতোয়ার সৌজন্যে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক