Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও বি*ক্ষো*ভ ঘাঘটের ভাঙনে হুমকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান বসুরহাট পৌরসভায় ৩৩ বছর ধরে এক পদে, গোলাম সরওয়ারের ঘুষ বাণিজ্যে ও সম্পদের পাহাড় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ফার্মেসী মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলছিল।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি হলো— দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আরও পড়ুনঃ  সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত পত্নীতলার সমর্থকরা

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, সোমবার রাজধানীকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এ আন্দোলনের ডাক দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

আপডেটের সময়: ০২:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তাদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলছিল।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ফার্মেসী মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি হলো— দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত