Dhaka ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ লালমোহনে কাঁচা সড়কে যাতায়াতে চরম ঝুঁকি একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে মাগুরার শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপবৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু মাধবপুরে শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. জাকারিয়া নামে এক ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ

এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে শাজাহানপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের টানাপোড়েন: কেন বারবার ডুবছে নিম্ন অঞ্চল, কেন উঠানামা করছে সাঙ্গুর পানি?
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. জাকারিয়া নামে এক ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস

এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে শাজাহানপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে খাগড়াছড়ির পথে