
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন রাজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার যাদবপুর ডকেরবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আনছার ক্যাম্পের পেছনে মোঃ সবুজ মণ্ডলের বাড়ির পূর্ব দদপাশে ইটের সলিং রাস্তা থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন রাজীব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া বাজার এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি বর্তমানে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তীতে সোমবার (২৬ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















