Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা মাদারগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  নাটোর বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মহরি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব সাগর, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরআলম মাস্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল গাফফার, সাবেক যুব নেতা নুরুজ্জামান শামীম, তৈয়ব, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থানে ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেটের সময়: ০৬:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মহরি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবীব সাগর, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরআলম মাস্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল গাফফার, সাবেক যুব নেতা নুরুজ্জামান শামীম, তৈয়ব, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড