Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মো. আব্দুল করিম গাজী, ​শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদনের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) শরণখোলা মডেল মসজিদ হল রুমে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতা: জলবায়ু বিষয়ক গল্প বলা, মাঠপর্যায়ে প্রতিবেদন তৈরি ও অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা উন্নয়ন’।

আরও পড়ুনঃ  লালপুরে উত্তর বঙ্গের বৃহত্তর ৫৩৭তম কালীপূজা উদযাপন

​খুলনার সামাজিক উন্নয়ন সংস্থা ‘উত্তরণ অ্যাক্সেস প্রজেক্ট’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় ‘জলবায়ু গল্প বলার শিল্প (The Art & Climate Storytelling)’ শীর্ষক সেশন পরিচালনা করেন উপকূলীয় ও জলবায়ু বিষয়ক স্বাধীন অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

​দুই পর্বে বিভক্ত দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম অংশে উদ্বোধনী বক্তব্যের পর উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে জলবায়ু সাংবাদিকতার গুরুত্ব, জলবায়ু যোগাযোগ, মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি এবং গণমাধ্যম কর্মীদের নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিও স্টোরি প্রদর্শন ও সমসাময়িক জলবায়ু সংকটের ওপর ভিত্তি করে দলগত অনুশীলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাভারে রাতে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ, ধামরাইয়েও পুড়েছে আরও ২ বাস

​দ্বিতীয় পর্বে বাংলাদেশে জলবায়ু-সম্পর্কিত রিপোর্টিংয়ের মূল দিকসমূহ উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা কীভাবে মানসম্মত স্টোরি পিচ করা যায়, কার্যকর স্টোরি প্ল্যান বা পরিকল্পনা তৈরি করা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল ও উপাদান নিয়ে ব্যবহারিক কাজ ও দলগত উপস্থাপনায় অংশ নেন। পরিশেষে মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের মতামতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত: সিসিক প্রশাসক

​অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাইগ্রেশন ইউথ ডেভেলপমেন্ট অফিসার রঞ্জন নিকোলাস এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তরণের সহকারী প্রোগ্রাম অফিসার (এপিও) আরাফাত হোসেন। কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আপডেটের সময়: ০৪:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

মো. আব্দুল করিম গাজী, ​শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদনের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) শরণখোলা মডেল মসজিদ হল রুমে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতা: জলবায়ু বিষয়ক গল্প বলা, মাঠপর্যায়ে প্রতিবেদন তৈরি ও অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা উন্নয়ন’।

আরও পড়ুনঃ  সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

​খুলনার সামাজিক উন্নয়ন সংস্থা ‘উত্তরণ অ্যাক্সেস প্রজেক্ট’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় ‘জলবায়ু গল্প বলার শিল্প (The Art & Climate Storytelling)’ শীর্ষক সেশন পরিচালনা করেন উপকূলীয় ও জলবায়ু বিষয়ক স্বাধীন অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

​দুই পর্বে বিভক্ত দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম অংশে উদ্বোধনী বক্তব্যের পর উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে জলবায়ু সাংবাদিকতার গুরুত্ব, জলবায়ু যোগাযোগ, মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি এবং গণমাধ্যম কর্মীদের নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিও স্টোরি প্রদর্শন ও সমসাময়িক জলবায়ু সংকটের ওপর ভিত্তি করে দলগত অনুশীলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ (এক) টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার।