
অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক, শার্শা থানা, যশোরের নের্তৃত্বে এসআই(নিঃ)/আশীষ সরকার, এসআই(নিঃ)/শেখ আল আমিন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫/১১/২০২৬ খ্রিঃ ২১.৩৫ ঘটিকার সময় শার্শা থানাধীন ০২নং লক্ষণপুর ইউনিয়নের অর্ন্তগত শিকারপুর গ্রামস্থ শিকারপুর আমতলা মোড় ব্রীজ থেকে অনুমান ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তা সংলগ্ন জনৈক জামাল হোসেন (৫০) এর ধান ক্ষেতের ভিতর হতে অজ্ঞাতনামা ০২ (দুই) জন আসামীর ফেলে যাওয়া ০১ (এক) টি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকামূলে উদ্ধার করেন। এসময় ঘটনাস্থল হতে অজ্ঞাতানামা ০২(দুই) জন আসামী কৌশলে পালিয়ে যায়।
আসামীর নাম ও ঠিকানাঃ
অজ্ঞাতনামা ০২ (দুই) জন আসামী।
উদ্ধারকৃত আলামত
(ক) ০১ (এক) টি পুরাতন দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল
উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অজ্ঞাতনামা আসামীদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যহত আছে।
প্রতিবেদকের নাম 



















