Dhaka ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতক ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: জনগণের চলাচলের সুবিধার্থে নির্মিত সড়ক দখল করে বাজার বসানো বা কোনো অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার আরবাব গ্রামে ৬০০ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত অগ্রগতি হলে কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের সামগ্রিক জীবনযাত্রা সহজ হয়। তবে কিছু অসাধু ব্যক্তি সড়ক দখল করে বাজার বসিয়ে এই উন্নয়নের সুফল নষ্ট করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন টেকসই করতে হলে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি স্থানীয় প্রশাসনকে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক চলাচলের উপযোগী রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলি মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, নাটোরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এবং লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৯:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: জনগণের চলাচলের সুবিধার্থে নির্মিত সড়ক দখল করে বাজার বসানো বা কোনো অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার আরবাব গ্রামে ৬০০ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত অগ্রগতি হলে কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের সামগ্রিক জীবনযাত্রা সহজ হয়। তবে কিছু অসাধু ব্যক্তি সড়ক দখল করে বাজার বসিয়ে এই উন্নয়নের সুফল নষ্ট করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন টেকসই করতে হলে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি স্থানীয় প্রশাসনকে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক চলাচলের উপযোগী রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু: আধুনিক যোগাযোগের পথে বড় অগ্রগতি

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলি মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, নাটোরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন এবং লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  ধুনটে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মানাস মিডিয়া’র ১ম বর্ষপূর্তি পালিত