Dhaka ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরা শ্রীপুরে অবৈধভাবে মজুত ৩২৮ বস্তা সরকারি সার উদ্ধার, আটক ২ নাটোর লালপুরে সোশ্যাল মিডিয়া হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, ২ মোবাইল জব্দ প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় নীলফামারীতে বৃক্ষ রোপন লালপুরে মহিষের খামারের বর্জ্যে রাস্তা বেহাল: চরম দুর্ভোগে এলাকাবাসী দৈনিক আজকের জনবানীতে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ, অসম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশ টেকনাফে র‌্যাবের অভিযান, মালয়েশিয়া পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, গুরুতর আহত ১ জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

লালপুরে মহিষের খামারের বর্জ্যে রাস্তা বেহাল: চরম দুর্ভোগে এলাকাবাসী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮৮ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থান অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম খানাখন্দ, কাদা-পানি ও তীব্র দুর্গন্ধময় পরিবেশে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়া এবং স্থানীয় মহিষের খামারগুলোর বর্জ্য অনিয়মতান্ত্রিকভাবে রাস্তায় ফেলার কারণে বছরজুড়েই পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

সরজমিনে দেখা যায়, গ্রামীণ এই সড়কটির বিস্তীর্ণ অংশজুড়ে জমে রয়েছে নোংরা পানি ও প্যাচপ্যাচে কাদা। পিচ্ছিল রাস্তায় চাকার দেবে যাওয়া গভীর খাদ ও গর্ত পার হয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, বয়োবৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় যানবাহন। সামান্য বৃষ্টি কিংবা স্বাভাবিক সময়েও রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির দুই পাশে কয়েকজন প্রভাবশালী ও স্থানীয় বাসিন্দার মহিষের খামার রয়েছে। খামারগুলোর যাবতীয় গোবর, আবর্জনা ও বিষাক্ত ময়লা পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না রেখে তা সরাসরি রাস্তার ওপর ভাসিয়ে দেওয়া হয়। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের পাশাপাশি ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

আরও পড়ুনঃ  পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’

স্থানীয় বাসিন্দা মো. ইয়াকিন আলী জানান, মোহরকয়া গোরস্থান অভিমুখী এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। বিশেষ করে বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া এবং মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থানে মরদেহ নিয়ে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম এই রাস্তাটি। অথচ বর্জ্যের কারণে এখন সেখানে হেঁটে চলাই দায়।

আরও পড়ুনঃ  রাজশাহী-দুর্গাপুর যোগাযোগের একমাত্র সড়কে খানাখন্দ হাঁটুঞ্জলে চরম দুর্ভোগ

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির পানি নিষ্কাশনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং খামারিদের বেপরোয়া বর্জ্য অপসারণ বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জনগণের দীর্ঘদিনের এই কষ্ট লাঘবে সড়কটি দ্রুত পাকা ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরা শ্রীপুরে অবৈধভাবে মজুত ৩২৮ বস্তা সরকারি সার উদ্ধার, আটক ২

লালপুরে মহিষের খামারের বর্জ্যে রাস্তা বেহাল: চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেটের সময়: ০১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থান অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম খানাখন্দ, কাদা-পানি ও তীব্র দুর্গন্ধময় পরিবেশে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়া এবং স্থানীয় মহিষের খামারগুলোর বর্জ্য অনিয়মতান্ত্রিকভাবে রাস্তায় ফেলার কারণে বছরজুড়েই পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

সরজমিনে দেখা যায়, গ্রামীণ এই সড়কটির বিস্তীর্ণ অংশজুড়ে জমে রয়েছে নোংরা পানি ও প্যাচপ্যাচে কাদা। পিচ্ছিল রাস্তায় চাকার দেবে যাওয়া গভীর খাদ ও গর্ত পার হয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, বয়োবৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় যানবাহন। সামান্য বৃষ্টি কিংবা স্বাভাবিক সময়েও রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির দুই পাশে কয়েকজন প্রভাবশালী ও স্থানীয় বাসিন্দার মহিষের খামার রয়েছে। খামারগুলোর যাবতীয় গোবর, আবর্জনা ও বিষাক্ত ময়লা পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না রেখে তা সরাসরি রাস্তার ওপর ভাসিয়ে দেওয়া হয়। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধের পাশাপাশি ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ