Dhaka ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ধুনটে বৃক্ষরোপণ উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের বিনিয়োগ চান স্পিকার পত্নীতলায় ওয়ারী গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী শ্রীপুরে সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: র রিজভী মান্দায় ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক রাউন্ড টেবিল সংলাপ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নে পরিচালিত যৌথ অভিযানে লাইসেন্সবিহীন দুটি ইটভাটার তিনটি চিমনি বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে চুল্লি, কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ধ্বংস এবং দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে মেসার্স একতা ব্রিকস ও মেসার্স মা ব্রিকস ম্যানু-১ নামের লাইসেন্সবিহীন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইটভাটার তিনটি চিমনি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লিগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়। এ ছাড়া ভাটায় মজুত থাকা কাঁচা ইট এবং ইট তৈরির মেশিন ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অভিযানে ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এ যৌথ অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ
Tag :
জনপ্রিয় পোস্ট

আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, তিনটি চিমনি ও দুটি করাতকল উচ্ছেদ

আপডেটের সময়: ০৭:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬