Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেটকারে এসে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরও পড়ুনঃ  কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০

মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, তার বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো তার মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন। শ্বশুরের কাছ থেকে টাকা বুঝে নিয়ে মাসুম মোল্লা একটি ব্যাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন

দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে আসা তিন থেকে চারজনের একটি দল তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানান তার শ্বশুর বরকত উল্লাহ। তিনি আরও জানান, জমি রেজিস্ট্রি করার জন্যই ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

আপডেটের সময়: ০৬:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেটকারে এসে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরও পড়ুনঃ  বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী