Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে চিলমারী উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

অপু দাস,ব্যুরো প্রধান,রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর একটি অপারেশন দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হেরোইনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে ঝোপের কাছে চালানো হয়। এ সময় সেখান থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইনের মালিকানা শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হেরোইনের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

অভিযান শেষে জব্দ করা হেরোইন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় কোনো আসামি কিংবা হেরোইনের মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্যের উৎস, মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের শনাক্তকরণসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে উদ্ধার হওয়া ২ কেজি হেরোইনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং মাদকের উৎস সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

আপডেটের সময়: ০২:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

অপু দাস,ব্যুরো প্রধান,রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর একটি অপারেশন দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হেরোইনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি টনি মেম্বারের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে ঝোপের কাছে চালানো হয়। এ সময় সেখান থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার করা হেরোইনের মালিকানা শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হেরোইনের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন

অভিযান শেষে জব্দ করা হেরোইন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় কোনো আসামি কিংবা হেরোইনের মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্যের উৎস, মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারের পথে মহানগর এক্সপ্রেস উচ্ছ্বাসে ভাসছে কুমিল্লা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের শনাক্তকরণসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে উদ্ধার হওয়া ২ কেজি হেরোইনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং মাদকের উৎস সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র