Dhaka ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন। চকরিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২ মান্দায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ধামইরহাটে লগি বৈঠা দিয়ে হত্যকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। পত্নীতলায় ডিজিটাল লেনদেনের সচেতনতা বাড়াতে এসিবি ব্যাংকের মত বিনিময় সভা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত ॥ বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫টি মোবাইল জব্দ

রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার

অপু দাস,রাজশাহী ব্যুরো:  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সোমবার (২৬ অক্টোবর ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ বেলাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ কামারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সদর কোম্পানি, রাজশাহীর একটি অপারেশন দল।
গ্রেপ্তার মোঃ বেলাল হোসেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত হাসান তারেকের ছেলে। এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে তাকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত এবং একাধিক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ দফা নির্দেশনা

প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বিবরণ তুলে ধরে জানানো হয়, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বেলাল হোসেন ও তার অন্যান্য সহযোগীর বিরুদ্ধে মোঃ সিফু নামের এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে এবং জিআই পাইপ দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গুরুতর জখম হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাতে বেলাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা বাদী মোঃ তাজ উদ্দিন আহমেদের ছেলে ও তার এক বন্ধুকে কৌশলে একটি অজ্ঞাতনামা ভবনে নিয়ে মারধর করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে বেলাল হোসেনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি মামলার ঘটনাগুলোর সত্যতা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অস্ত্রধারী অপরাধী শনাক্ত, ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং ছিনতাই, ধর্ষণ, অপহরণ ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার বেলাল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-৫-এর ২৬ অক্টোবর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অপু দাস,রাজশাহী ব্যুরো:  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সোমবার (২৬ অক্টোবর ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোঃ বেলাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ কামারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সদর কোম্পানি, রাজশাহীর একটি অপারেশন দল।
গ্রেপ্তার মোঃ বেলাল হোসেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত হাসান তারেকের ছেলে। এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে তাকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত এবং একাধিক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বিবরণ তুলে ধরে জানানো হয়, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বেলাল হোসেন ও তার অন্যান্য সহযোগীর বিরুদ্ধে মোঃ সিফু নামের এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে এবং জিআই পাইপ দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গুরুতর জখম হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাতে বেলাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা বাদী মোঃ তাজ উদ্দিন আহমেদের ছেলে ও তার এক বন্ধুকে কৌশলে একটি অজ্ঞাতনামা ভবনে নিয়ে মারধর করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে বেলাল হোসেনের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি মামলার ঘটনাগুলোর সত্যতা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অস্ত্রধারী অপরাধী শনাক্ত, ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং ছিনতাই, ধর্ষণ, অপহরণ ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার বেলাল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-৫-এর ২৬ অক্টোবর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫, আশঙ্কাজনক ৩