Dhaka ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ

রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

মো: মনিরুজ্জামান ব্যুরো চিফ রংপুর

রংপুর নগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে মাহিগঞ্জ থানা এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা থেকে ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব দাবি করেছে, বিয়ে, তালাক ও টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন রংপুরের মাহিগঞ্জ থানার পূর্বখাসবাগ এলাকার দুলাল মিয়া (৪৫) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার ফিরোজা বেগম (৫৫) ও রেজাউল ইসলাম (৫৫)।
র‍্যাব-১৩ সুত্র জানায়, তাজহাট আনসারীর মোড় এলাকায় আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাজহাট থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব।

আরও পড়ুনঃ  প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

আপডেটের সময়: ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

মো: মনিরুজ্জামান ব্যুরো চিফ রংপুর

রংপুর নগরীর তাজহাট আনসারীর মোড় এলাকায় অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে মাহিগঞ্জ থানা এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা থেকে ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব দাবি করেছে, বিয়ে, তালাক ও টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন রংপুরের মাহিগঞ্জ থানার পূর্বখাসবাগ এলাকার দুলাল মিয়া (৪৫) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার ফিরোজা বেগম (৫৫) ও রেজাউল ইসলাম (৫৫)।
র‍্যাব-১৩ সুত্র জানায়, তাজহাট আনসারীর মোড় এলাকায় আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাজহাট থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব।

আরও পড়ুনঃ  মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু