Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

রংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় বালুচাপায় যুবকের মৃত্যু

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর সিলেট: সিলেটের জৈন্তাপুরে রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ০১ মার্চ ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৪টার দিকে জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফিটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  বসতবাড়ির পাশে পোল্ট্রি ফার্ম: দুর্গন্ধে বন্ধের উপক্রম মসজিদের নামাজ

তিনি পেশায় পরিবহন শ্রমিক বলে জানা যায়। দূর্ঘটনার সময় ভাঙন কবলিত অংশের পাশে অবস্থান করছিেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ভোলায় দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

রংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় বালুচাপায় যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০৭:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর সিলেট: সিলেটের জৈন্তাপুরে রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ০১ মার্চ ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৪টার দিকে জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফিটের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে ওই যুবক বালুর নিচে চাপা পড়েন। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি আব্দুল করিমের ছেলে এবং আসামপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  বসতবাড়ির পাশে পোল্ট্রি ফার্ম: দুর্গন্ধে বন্ধের উপক্রম মসজিদের নামাজ

তিনি পেশায় পরিবহন শ্রমিক বলে জানা যায়। দূর্ঘটনার সময় ভাঙন কবলিত অংশের পাশে অবস্থান করছিেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “অবৈধ বালু উত্তোলনের সময় পাড় ভেঙে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডা. শাহাদাত হোসেন