Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ? ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎ গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎ জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাহরুল উলুম মাদরাসার সাফল্য, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে ১০৮ বোতল ফেনসিডিল মামলায় চালকের যাবজ্জীবন, খালাস ১

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ খাদ্য অধিদপ্তরে বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি :​ চাকরির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে পড়া সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদকে খাদ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। গত রবিবার (২৫ অক্টোবর) খাদ্য অধিদপ্তরের উপসচিব (সংস্থা প্রশাসন-১) মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

​সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে থাকাকালীন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের পথে মহানগর এক্সপ্রেস উচ্ছ্বাসে ভাসছে কুমিল্লা

​এদিকে, একই প্রজ্ঞাপনে জামালপুর জেলার খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খানকে সিরাজগঞ্জ জেলার নতুন ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, সোমবারের (২৬ অক্টোবর) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল সিরাজগঞ্জ থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থল খাদ্য অধিদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) তাকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হবে। খাদ্য বিভাগের একাধিক সূত্র এই বদলির আদেশ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি

​উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে ‘যেভাবে চাকরির প্রশ্নফাঁস নেটওয়ার্ক পরিচালনা করতেন হারুন’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রশ্নফাঁসে তার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

​অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হারুন ও তার সহযোগী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক সোহাগ ফকির দীর্ঘদিন ধরে এই চক্রটি পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোহাগ ফকিরসহ অন্তত আটজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। চক্রের অন্য সদস্যরা হলেন— বিসিএসআইআরের ডাটা এন্ট্রি অপারেটর কাজল আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক রাফিউল ইসলাম এবং ভরতখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হরি প্রসাদ রায়। এই কেলেঙ্কারির পর থেকেই খাদ্য কর্মকর্তা হারুনকে নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার,
সিরাজগঞ্জ
তাংঃ ২৬-১০-২০২৬ইং

Tag :
জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ খাদ্য অধিদপ্তরে বদলি

আপডেটের সময়: ০২:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি :​ চাকরির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে পড়া সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদকে খাদ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। গত রবিবার (২৫ অক্টোবর) খাদ্য অধিদপ্তরের উপসচিব (সংস্থা প্রশাসন-১) মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

​সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে থাকাকালীন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘Science Olympiad 2026’ অনুষ্ঠিত

​এদিকে, একই প্রজ্ঞাপনে জামালপুর জেলার খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খানকে সিরাজগঞ্জ জেলার নতুন ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, সোমবারের (২৬ অক্টোবর) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল সিরাজগঞ্জ থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থল খাদ্য অধিদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) তাকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হবে। খাদ্য বিভাগের একাধিক সূত্র এই বদলির আদেশ নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ

​উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে ‘যেভাবে চাকরির প্রশ্নফাঁস নেটওয়ার্ক পরিচালনা করতেন হারুন’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রশ্নফাঁসে তার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

​অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হারুন ও তার সহযোগী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক সোহাগ ফকির দীর্ঘদিন ধরে এই চক্রটি পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোহাগ ফকিরসহ অন্তত আটজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। চক্রের অন্য সদস্যরা হলেন— বিসিএসআইআরের ডাটা এন্ট্রি অপারেটর কাজল আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক রাফিউল ইসলাম এবং ভরতখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হরি প্রসাদ রায়। এই কেলেঙ্কারির পর থেকেই খাদ্য কর্মকর্তা হারুনকে নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল

আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার,
সিরাজগঞ্জ
তাংঃ ২৬-১০-২০২৬ইং