Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামে শুরু হলো শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ নিহত বেড়ে ৮ মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার মাদারগঞ্জের সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে, টাকা আত্নসাৎ অভিযোগ ‘বাড়ি আর কত ভাঙব, আর কতবার বানবাম’ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট-তল্লাশি বাড়িয়েছে ডিএমপি

মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২২ সময় দেখুন

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে কনিকা আক্তার (২৫) ও তার চার বছরের শিশু কন্যা রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব হোসেন ও কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ  পদ্মায় ভয়াবহ ভাঙন, আতঙ্কে ঘর সরাচ্ছেন জাজিরার বাসিন্দারা

পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কনিকাকে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং বিছানার ওপর শিশু রাজিয়াকে মৃত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাজায় দেশ সবার আগে বাংলাদেশ -এই প্রতিপাদ্য কে সামনে রেখে সমাপনী অনুষ্ঠান
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

মির্জাপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে কনিকা আক্তার (২৫) ও তার চার বছরের শিশু কন্যা রাজিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনিকা আক্তার ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব হোসেন ও কনিকা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার রাতে রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। শুক্রবার সকালে কনিকা তার মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ  হ্যালো ডিসি’র দ্রুত পদক্ষেপ: কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার

পথে শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি তাকে বাবার বাড়িতে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে কনিকা মেয়েকে নিয়ে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশু রাজিয়ার চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে কনিকাকে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং বিছানার ওপর শিশু রাজিয়াকে মৃত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভার গাড়িচালক সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি