Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন। মাদারগঞ্জ ইউএনও এর সাথে “দৈনিক আজকের জনবাণী”র সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জানুয়ারি ২০২৬ সালের জব্দ হওয়া টিসিবির ২৯৪৯ কেজি চাল, ৮৯৯ কেজি ডাল ও ৬৩ টি চটের বস্তা সহ আজ (১৫ জুলাই ২০২৬) বুধবার বিকাল ৩ টার সময় মাদারগঞ্জ মডেল থানায় নিলাম ডাকা হয়। উক্ত নিলামে সভাপতি হিসেবে উপস্থিত ও পরিচালনায় ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। উক্ত নিলাম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা খাদ্য কর্মকর্তা, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, এস আই নজরুল ইসলাম (নিরস্ত্র), দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টার (জামালপুর) শফিকুল ইসলাম, অন্যান্য সংবাদকর্মীগণ, রাজনৈতিক নেতৃবর্গ ও নিলামে ক্রয়কারী ৫ জন। উপস্থিতিদের মধ্যে ২০০/- টাকা পার্থক্য রেখে ও ফেরতযোগ্য ১,৬০০ টাকা জামানত রেখে ১৫০০০/-টাকায় নিলাম ডাকা শুরু হয়। অবশেষে প্রথম রাউন্ডেই ময়না শেখ ১৭,১০০ টাকার ডাকে জিতে যান। নিলামে জয়ী ময়না শেখ উপজেলার উত্তর গাবেরগ্রামের বাসিন্দা। উল্লেখ্য ২৯৪৯ কেজি চালের মধ্যে ১০০০ কেজি চাল দানাদার ও বাকিগুলো ডাস্ট হিসেবে গণ্য এবং ৮৯৯ কেজি ডালের মধ্যে ২৫০ কেজি ডাল দানাদার ও বাকিগুলো ডাস্ট হিসেবে নিলামে দরপত্র করা হয়। তবে উভয়ই মানুষের খাবার অযোগ্য হিসেবে বিবেচনা করেই নিলাম ঘোষণা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

আরও পড়ুনঃ  আরিফ শেখ হত্যা মামলার পলাতক আসামি ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের জালে আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান

মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি

আপডেটের সময়: ০৬:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জানুয়ারি ২০২৬ সালের জব্দ হওয়া টিসিবির ২৯৪৯ কেজি চাল, ৮৯৯ কেজি ডাল ও ৬৩ টি চটের বস্তা সহ আজ (১৫ জুলাই ২০২৬) বুধবার বিকাল ৩ টার সময় মাদারগঞ্জ মডেল থানায় নিলাম ডাকা হয়। উক্ত নিলামে সভাপতি হিসেবে উপস্থিত ও পরিচালনায় ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। উক্ত নিলাম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা খাদ্য কর্মকর্তা, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, এস আই নজরুল ইসলাম (নিরস্ত্র), দৈনিক আজকের জনবাণীর স্টাফ রিপোর্টার (জামালপুর) শফিকুল ইসলাম, অন্যান্য সংবাদকর্মীগণ, রাজনৈতিক নেতৃবর্গ ও নিলামে ক্রয়কারী ৫ জন। উপস্থিতিদের মধ্যে ২০০/- টাকা পার্থক্য রেখে ও ফেরতযোগ্য ১,৬০০ টাকা জামানত রেখে ১৫০০০/-টাকায় নিলাম ডাকা শুরু হয়। অবশেষে প্রথম রাউন্ডেই ময়না শেখ ১৭,১০০ টাকার ডাকে জিতে যান। নিলামে জয়ী ময়না শেখ উপজেলার উত্তর গাবেরগ্রামের বাসিন্দা। উল্লেখ্য ২৯৪৯ কেজি চালের মধ্যে ১০০০ কেজি চাল দানাদার ও বাকিগুলো ডাস্ট হিসেবে গণ্য এবং ৮৯৯ কেজি ডালের মধ্যে ২৫০ কেজি ডাল দানাদার ও বাকিগুলো ডাস্ট হিসেবে নিলামে দরপত্র করা হয়। তবে উভয়ই মানুষের খাবার অযোগ্য হিসেবে বিবেচনা করেই নিলাম ঘোষণা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

আরও পড়ুনঃ  নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত