Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা হচ্ছেন কে? বাংলাদেশিদের ভাত খাওয়া কমছে বাড়ছে মাছ-মাংস-ফল মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল: নাহিদ ইসলাম দিনাজপুরে ৬৫৭ বস্তা সার জব্দ,দুই ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলীয় শৃঙ্খলাভঙ্গকারী কিংবা মাদক ব্যবসাকে উৎসাহদানকারীর স্থান নেই। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: শতভাগ সাক্ষর উপজেলা গড়ার প্রত্যয়।
Tag :
জনপ্রিয় পোস্ট

নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

আপডেটের সময়: ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলীয় শৃঙ্খলাভঙ্গকারী কিংবা মাদক ব্যবসাকে উৎসাহদানকারীর স্থান নেই। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসমান গনি বাবুরের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ সদরে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও