Dhaka ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহাদুরপুরে বিএনপির সহযোগিতায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ, পাশে থাকার প্রত্যয় ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির

ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :  মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন থেকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক পরিণতি এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মাদকবিরোধী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহাদুরপুরে বিএনপির সহযোগিতায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ, পাশে থাকার প্রত্যয়

ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :  মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জের চরাঞ্চলের উন্নয়ন নিয়ে অ্যাডভোকেসি সভা

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন থেকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক পরিণতি এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মাদকবিরোধী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন