Dhaka ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি

বিজয় দিবস ঘিরে নাশকতার ছক? ঘোড়াঘাটে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

​মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ​দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা একটি মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ (৫৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​

গ্রেপ্তার শহীদুল ইসলাম আকাশ দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা এবং ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
​
​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
​এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে অবস্থিত শহীদ-ফরিদের চালকলের চাতালে গোপন বৈঠক ও নাশকতার প্রস্তুতির অভিযোগে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
​
​গত ১৫ নভেম্বরের ওই ঘটনার পরদিন নাশকতার পরিকল্পনার অভিযোগে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
​
​ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গত ১৫ নভেম্বর রাতে চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার ঘটনায় করা মামলাটির তদন্তকালে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতার তথ্য ও প্রমাণ পাওয়া যায়। সেই তদন্তের সূত্র ধরেই রোববার দিবাগত রাতে দক্ষিণ দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
​ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম আকাশকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৩ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

বিজয় দিবস ঘিরে নাশকতার ছক? ঘোড়াঘাটে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

​মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ​দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা একটি মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ (৫৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​

গ্রেপ্তার শহীদুল ইসলাম আকাশ দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা এবং ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
​
​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
​এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে অবস্থিত শহীদ-ফরিদের চালকলের চাতালে গোপন বৈঠক ও নাশকতার প্রস্তুতির অভিযোগে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
​
​গত ১৫ নভেম্বরের ওই ঘটনার পরদিন নাশকতার পরিকল্পনার অভিযোগে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
​
​ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গত ১৫ নভেম্বর রাতে চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার ঘটনায় করা মামলাটির তদন্তকালে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতার তথ্য ও প্রমাণ পাওয়া যায়। সেই তদন্তের সূত্র ধরেই রোববার দিবাগত রাতে দক্ষিণ দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
​ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম আকাশকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৩ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুনঃ  পাবনা ও ঈশ্বরদীতে নতুন ট্রেনের উদ্বোধন