
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫:০০ টা থেকে সকাল ৯:৩০ টা পর্যন্ত নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এতে সহযোগিতা করে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















