
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ১ নম্বর চৌফলদণ্ডী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি করপোরেশনের আওতাভুক্ত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় জনগণ। সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আজ এই কর্মসূচি পালিত হয়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় চৌফলদণ্ডী ব্রিজে সমবেত হওয়ার পর স্থানীয় জনতার একটি অংশ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে অংশ নেয়। দুপুর ১টার দিকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। চৌফলদণ্ডী ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার মাধ্যমে উন্নত নাগরিক সেবা ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার দাবি জানানো হয় আন্দোলন থেকে।
সচেতন নাগরিক ফোরামের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মনজুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চৌফলদণ্ডী ইউনিয়ন। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—এডভোকেট নুরুচ্ছবী, মাস্টার মোস্তাফা কামাল (সভাপতি, ইউনিয়ন বিএনপি), রায়হান উদ্দীন আমীর (চৌফলদণ্ডী ইউনিয়ন), মাস্টার মনি আলম, বিশিষ্ট ব্যবসায়ী ফোরকান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী), নুরুল আবছার (সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি) এবং এডভোকেট শওকত ওসমান প্রমুখ।
প্রতিবেদকের নাম 


















