Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেধাবীদের দেশ গড়ার কারিগর হওয়ার আহ্বান: ডিসি ফরিদা খানম ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে প্রতিদিন মিলবে তাজা মাংস ও পাখি: ‘ইচ্ছা প্রাণীর বাজার’-এর আনুষ্ঠানিক সূচনা সাভারে চাঁদা না দেওয়ায় মা মেয়েকে মারধরর,শ্লীলতাহানি ও স্বর্নালংকার লুট বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ ঘুষ ছাড়া অচল রায়পুরের ভূমি অফিসগুলো লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার

ফটিকছড়িতে সর্তা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ৩ ড্রেজার বিনষ্ট, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ​আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫:০০ টা থেকে সকাল ৯:৩০ টা পর্যন্ত নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এতে সহযোগিতা করে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।
​অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ফটিকছড়িতে সর্তা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ৩ ড্রেজার বিনষ্ট, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

আপডেটের সময়: ০৪:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খিরাম সর্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ​আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫:০০ টা থেকে সকাল ৯:৩০ টা পর্যন্ত নদীর আন্ধারমানিক ও ফুলতলি পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এতে সহযোগিতা করে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।
​অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার ফুট পাইপ বিকল ও বিনষ্ট করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ২০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু