Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের মির্জাপুরে অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ তিনজনক আটক দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী দেবিদ্বারে রাস্তার মাঝে বাস পার্কিং: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা মাগুরা শ্রীপুরের সব্দালপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টা: মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৪ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ জলাধার চিল্লিপাড়া-কাতলাহার খাল দীর্ঘদিন খননের অভাবে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ খালটির উৎপত্তি গোবরচাপা বিল থেকে। চিল্লিপাড়া ও কাতলাহার এলাকা অতিক্রম করে এটি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ইছামতি নদীতে গিয়ে মিলিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে খালটির কোনো সংস্কার বা পুনঃখনন না হওয়ায় পলি জমে এটি ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন হাজারো কৃষক।

আরও পড়ুনঃ  ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানে নীলফামারীতে আলুচাষিদের মানববন্ধন

একসময় এই খালের পানি ব্যবহার করে এলাকার কৃষকেরা বোরো, আমনসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। বর্তমানে খালটি সরু নালায় পরিণত হওয়ায় বছরের অধিকাংশ সময় পানি থাকে না। ফলে সেচের জন্য কৃষকদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে

কাতলাহার গ্রামের কয়েকজন কৃষক জানান, খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে ফসলের ক্ষতি হয়। আবার শুকনো মৌসুমে পানি না থাকায় সেচ সংকট দেখা দেয়। তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে গতি ফিরবে, পাশাপাশি দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং হাঁস পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, খালটি পুনরুজ্জীবিত হলে দিগদাইড় ইউনিয়নের কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে

এ বিষয়ে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু জানান, খালটি খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, বর্তমানে এ খাল খননের কোনো পরিকল্পনা নেই। তবে বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুনঃখননের অভাবে মৃতপ্রায় চিল্লিপাড়া-কাতলাহার খাল, বিপাকে হাজারো কৃষক

আপডেটের সময়: ১২:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ জলাধার চিল্লিপাড়া-কাতলাহার খাল দীর্ঘদিন খননের অভাবে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ খালটির উৎপত্তি গোবরচাপা বিল থেকে। চিল্লিপাড়া ও কাতলাহার এলাকা অতিক্রম করে এটি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ইছামতি নদীতে গিয়ে মিলিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে খালটির কোনো সংস্কার বা পুনঃখনন না হওয়ায় পলি জমে এটি ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন হাজারো কৃষক।

আরও পড়ুনঃ  মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে

একসময় এই খালের পানি ব্যবহার করে এলাকার কৃষকেরা বোরো, আমনসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। বর্তমানে খালটি সরু নালায় পরিণত হওয়ায় বছরের অধিকাংশ সময় পানি থাকে না। ফলে সেচের জন্য কৃষকদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানে নীলফামারীতে আলুচাষিদের মানববন্ধন

কাতলাহার গ্রামের কয়েকজন কৃষক জানান, খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে ফসলের ক্ষতি হয়। আবার শুকনো মৌসুমে পানি না থাকায় সেচ সংকট দেখা দেয়। তারা বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষিকাজে গতি ফিরবে, পাশাপাশি দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং হাঁস পালনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, খালটি পুনরুজ্জীবিত হলে দিগদাইড় ইউনিয়নের কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি.