Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

পাইন্দংয়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,

মুহাম্মদ নেজাম উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অদ্য ১৩ই জুলাই ২০২৬ইংরেজী সোমবার ফটিকছড়ি উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় মানবিক বিপর্যয়ের মুহূর্তে রাজনৈতিক মতভেদ ভুলে স্থানীয় সকল দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নেন এবং উদ্ধার ও পুনর্বাসন কাজে প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদ ভূইয়া সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ বিতরণকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তার বক্তব্যে বলেন, “বর্তমান দুর্যোগ মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সব রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা দুর্গত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সকল পানিবন্দি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।”এ সময় স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান নিয়ে ক্ষোভ, দুর্ভোগে রোগী ও স্বজনরা
Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

পাইন্দংয়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,

আপডেটের সময়: ০৬:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মুহাম্মদ নেজাম উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অদ্য ১৩ই জুলাই ২০২৬ইংরেজী সোমবার ফটিকছড়ি উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় মানবিক বিপর্যয়ের মুহূর্তে রাজনৈতিক মতভেদ ভুলে স্থানীয় সকল দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নেন এবং উদ্ধার ও পুনর্বাসন কাজে প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদ ভূইয়া সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ বিতরণকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তার বক্তব্যে বলেন, “বর্তমান দুর্যোগ মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সব রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা দুর্গত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সকল পানিবন্দি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।”এ সময় স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা